Join Telegram Group to Get Latest Updates. Join Now

পঞ্চম শ্রেণি | আমরা ও আমাদের পরিবেশ | পাঠ – ১ : আমাদের পরিবেশ


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণির আমরা ও আমাদের পরিবেশ পাঠ্যবইয়ের প্রথম পাঠ আমাদের পরিবেশ এর বিষয়ে আলোচনা করবো। প্রথমেই একনজরে জেনে নেই উক্ত পাঠের চুম্বকাংশ যা আমাদের জানা একান্ত আবশ্যক। 

পরিবেশ: আমাদের চারপাশ নিয়েই আমাদের পরিবেশ গঠিত একটি উপযুক্ত পরিবেশেই জীবের সৃষ্টি, বৃদ্ধি ও বিকাশ ঘটে

প্রাকৃতিক পরিবেশে: আমাদের চারপাশের জৈবিক ও অজৈবিক উপাদানসমূহ নিয়ে প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয় যেমন জলাভূমি বা আর্দ্রভূমি

প্রাকৃতিক পরিবেশ দুই ধরণের উপাদান নিয়ে গঠিত জৈবিক উপাদান ও অজৈবিক উপাদান জৈবিক উপাদানগুলো অজৈবিক উপাদানের উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল

অজৈবিক উপাদান: প্রাণহীন উপাদান যেমন বায়ু, জল, মাটি, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি অজৈবিক উপাদান

জৈবিক উপদান: প্রাণযুক্ত উপাদান যেমন উদ্ভিদ, প্রাণী, কীট-পতঙ্গ, অনুজীব ইত্যাদি হচ্ছে জৈবিক উপাদান

জলাভূমি: সাধারণত সাময়িক বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানই হচ্ছে জলাভূমি

জলাভূমিতে পাওয়া উদ্ভিদ হলো: কচুরিপানা, নল-খাগড়া, ঘাস, কলমি শাক, কচু ইত্যাদি

জলাভূমির দুটি অজৈবিক উপাদান হলো- জল ও মাটি

জলাভূমির আশেপাশে থাকা পাখি: বক, হাড়গিলা, পানকৌড়ি, সারস, ডাউক, মাছরাঙা, চিল ইত্যাদি

উদ্ভিদ: উদ্ভিদ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মূখ্য উপাদান শুধুমাত্র উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে অতিরিক্ত প্রস্তুত করা খাদ্য মূল ও কাণ্ডে সঞ্চয় করে রাখে মানুষ সহ সকল জীব খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল বৃক্ষ, গুল্ম, লতা ও তৃণজাতীয় উদ্ভিদ ছাড়া ও আরো কিছু উদ্ভিদ আমাদের চারপাশে রয়েছে যেমন;-

    ) শৈবাল: পুকুর, ঝরনা ইত্যাদিতে সবুজ জেলির মতো আবরণ ভেসে থকতে দেখা যায় এগুলো হলো শৈবাল এরা সবুজ হওয়ায় নিজেরা নিজের খাদ্য প্রস্তুত করতে পারে

    ) ছত্রাক : পচা কাঠ, গোবর ইত্যাদিতে ব্যাঙের ছাতার মতো গজানো উদ্ভিদ হলো ছত্রাক পত্রহরিৎ না থাকার জন্য এরা নিজেরা নিজের খাবার প্রস্তুত করতে পারেনা আহারের জন্য এরা অন্যের উপর নির্ভরশীল এগুলোর মূল, কাণ্ড ও পাতা থাকে না

    ) মস: পাথর, বড় গাছ, ভেজামাটি ইত্যাদিতে সবুজ গালিচার মতো আবরণগুলো হচ্ছে মস এগুলোর পাতা ও কাণ্ড আছে

    ) ঢেঁকি শাক: আর্দ্র মাটিতে গজায় শাকজাতীয় এই উদ্ভিদ এদের মূল, কাণ্ড ও পাতা থাকে

অনুশীলনী সমাধান:

) উত্তর লেখো

) পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম কী কী?

উত্তর: পরিবেশের জৈবিক উপাদানগুলো হলো- উদ্ভিদ, প্রাণী, কীট-পতঙ্গ, অনুজীব ইত্যাদি

) পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন?

উত্তর: পেঙ্গুইনের দেহের গঠন ডিম্বাকৃতি ও  লম্বা এদের  শরীরে দুটি পাখনা আছে

) জলাভূমি কাকে বলে?

উত্তর: সাধারণত সাময়িক বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানকেই জলাভূমি বলা হয়

) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী?

উত্তর: পরিবেশের অজৈবিক উপাদানগুলো হলো- বায়ু, জল, মাটি, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি

) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝ?

উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ ব্যবহার করে মানুষ  নিজেদের প্রয়োজন মিটাতে যা তৈরী করে তাই মানবসৃষ্ট পরিবেশ যেমন ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সেতু, উদ্যান, উদ্যোগ, কীর্তিচিহ্ন ইত্যাদি মানবসৃষ্ট পরিবেশ

) মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখো।

উত্তর: মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণী হলো উট ও সাপ।

২। শূণ্যস্থান পূর্ণ করো

) -------- মরুভূমির প্রধান প্রাণী।

উত্তর: উট

) সাদা ভালুক ---------- অঞ্চলে বাস করে

উত্তর: মেরু

) তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে -------------- পাওয়া যায়

উত্তর: হাতিগন্ডারহরিণজেব্রাজিরাফ ইত্যাদি

) সূর্যের আলো পরিবেশের একটি -------- উপাদান।

উত্তর: অজৈবিক

নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো

) সাদা ভালুক/হরিণ/জেব্রা মেরু অঞ্চলের প্রাণী

উত্তর: সাদা ভালুক মেরু অঞ্চলের প্রাণী।

) সিল/বল্গা হরিণ/চমরী গোরু এর শাখা-প্রশাখাযুক্ত শিং থাকে

উত্তর: বলগা হরিণ এর শাখা-প্রশাখাযুক্ত শিং থাকে

) জিরাফ/সিংহ/বাঘ তৃণভোজী প্রাণী।

উত্তর: জিরাফ তৃণভোজী প্রাণী।

টীকা লেখো - জলাভূমি, অণুজীব, জল ও বায়ু।

উত্তর:

জলাভূমি: সাধারণত সাময়িক বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানই হচ্ছে জলাভূমি জলাভূমিতে পাওয়া উদ্ভিদ হলো: কচুরিপানা, নল-খাগড়া, ঘাস, কলমি শাক, কচু ইত্যাদি জলাভূমির দুটি অজৈবিক উপাদান হলো- জল ও মাটি জলাভূমির আশেপাশে থাকা পাখি: বক, হাড়গিলা, পানকৌড়ি, সারস, ডাউক, মাছরাঙা, চিল ইত্যাদি

অনুজীব: ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি জীব এতো ছোটো যে এদের খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায় সেইজন্য এদর অনুজীব বলা হয় জল, মাটিও বায়ু সর্বত্রই এরা থাকে

জল ও বায়ু: 

জল: জল প্রকৃতির একটি অতি গুরুত্বপূর্ণ অজৈবিক উপাদান।  পৃথিবীর মোট জলের অধিকাংশই সাগর মহাসাগরে বিস্তৃত। জল ছাড়া কোন প্রাণী বাঁচতে পারেনা। জলের প্রধান উৎস হলো- বৃষ্টি, পুকুর, নদী, নালা, খাল, বিল, হ্রদ, ঝরণা ও ভূগর্ভস্থ ইত্যাদি।

বায়ু- পরিবেশের একটি অতি গুরুত্বপূর্ণ অজৈবিক উপাদান হলো বায়ু। বায়ু আমরা দেখিতে পাই না। তবে অনুভব করিতে পারি। বায়ূ কয়েকটি গ্যাসের সমষ্টি। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস ও থাকে।

একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি আকো

উত্তর: ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সেতু, উদ্যান, উদ্যোগ অথবা কীর্তিচিহ্নের ছবি নিজে নিজে আঁকো


#EVS  #Class 5 #Bengali #Notes #Question-Answers #Guide



শিক্ষা বন্ধু- আপনার, আমার, সবার।