স্পন্দন (বাংলা পাঠ) অধ্যায় ৮: ঐতিহ্য (পাঠ-১: চরাইদেউ ভ্রমণ) সম্পূর্ণ প্রশ্নোত্তর
পাঠ-১: চরাইদেউ ভ্রমণ
তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নোত্তর: Class 3 Bengali Book Question Answer (স্পন্দন) সম্পূর্ণ সমাধান
তৃতীয় শ্রেণির বাংলা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ প্রশ্নোত্তর সমাধান এখন এক জায়গায়! এখানে আপনি তৃতীয় শ্রেণির (স্পন্দন) বাংলা বইয়ের Class 3 Bengali Question Answer প্রতিটি অধ্যায়ের প্রশ্ন ও উত্তর অত্যন্ত সহজ ভাষায় পাবেন। আমাদের এই বিশ্বস্ত সমাধান আপনাকে Class 3 পরীক্ষার প্রস্তুতিতে সরাসরি সাহায্য করবে এবং আপনার বাংলা লেখার দক্ষতা বহুগুণ বাড়াবে।
শিক্ষার্থীদের সহজভাবে বোঝার জন্য আমাদের এই আয়োজনে থাকছে:
ব্যাখ্যাসহ সঠিক সমাধান
প্রয়োজনীয় ব্যাকরণ সহায়তা
বাড়তি অনুশীলনমূলক প্রশ্ন
তাই আর দেরি কেন? এখনই পড়ুন এবং তৃতীয় শ্রেণির বাংলা শেখার যাত্রাকে আরও সহজ ও আনন্দময় করুন!
১। আলোচনা করো ও লেখো-
ক) ডায়েরিতে যে ছবিটি রয়েছে সেটি দেখতে কার মতো?
উ: ডায়েরিতে যে ছবিটি রয়েছে সেটি দেখতে শ্রুতির ছোটভাইয়ের মতো।
খ) ডায়েরিটা কার ছিল?
উ: ডায়েরিটা শ্রুতির বাবার ছিল।
গ) শুতি ডায়েরির যে পাতাটি খুব আগ্রহের সঙ্গে পড়ছিল সেটাতে কত তারিখ লেখা ছিল?
উ: শ্রুতি ডায়েরির যে পাতাটি খুব আগ্রহের সঙ্গে পড়েছিল সেটাতে ২৫ ডিসেম্বর, ১৯৯৩ খ্রিষ্টাব্দ লেখা ছিল।
ঘ) শিবসাগর থেকে চরাইদেউ কত দূরে অবস্থিত?
উ: শিবসাগর থেকে চরাইদেউ প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত।
ঙ) “ঠিক আছে। লম্বা ছুটি পেলে তোমাদের দেখাতে নিয়ে যাব।”- কথাটি কে, কাকে বলেছিলেন?
উ: কথাটি শ্রুতির বাবা শ্রুতিকে বলেছিলেন।
২। চরাইদেউ জেলাটি পূর্বে কোন্ জেলার অন্তর্গত ছিল?
শুদ্ধ উত্তরটি বেছে পাশের ü চিহ্নটি পূর্ণ করো-
শিবসাগর [ ü ]
ডিব্রুগড়
তিনসুকিয়া
মাজুলি
ভাষা অধ্যয়ন
৩। পাঠটিতে থাকা ‘শ্রুতি’ শব্দটিতে ‘শ্রু’ যুক্তাক্ষরটি ব্যবহৃত হয়েছে? এসো, এবার যুক্তাক্ষরটি দিয়ে অন্য কয়েকটি শব্দ গঠন করি এবং পড়ি-
উ: অশ্রু, প্রতিশ্রুতি, শ্রুতলিপি, অশ্রুত
৪। পাঠটিতে শ্রুতি ও তার বাবার পরিবর্তে ‘সে’ ও ‘তার’ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। বাংলা ভাষায় নামের পরিবর্তে এরকম বেশ কিছু শব্দ ব্যবহার করে থাকি। সেরকম শব্দের একটি তালিকা প্রস্তুত করো-
উ: আমি, আমরা, আমাকে, আমাদের, আমার, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, আপনি, আপনাকে, তুই, তোর, সে, তারা, তাকে, তার, তিনি, কে, কাকে, কার, যে, যাকে, যার ইত্যাদি।
৫। শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করো- [খেয়ে, ধুয়ে, গিয়ে, শুনে] *
- সে বাজারে গিয়ে শাক-সবজি কিনল।
- আমি ভাত খেয়ে বেরিয়ে পড়লাম।
- কথাগুলো শুনে তিনি খুশি হলেন।
- সে হাত মুখ ধুয়ে খেতে গেল।
৬। ‘খাওয়ার’, ‘বলার’, ‘করার’- এই ধরনের শব্দ ব্যবহার করে কয়েকটি বাক্য গঠন:
১. খাওয়ার (খাবার খাওয়া সংক্রান্ত):
- পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করা স্বাস্থ্যের জন্য ভালো।
দুপুরের খাবার খাওয়ার পর বাবা একটু বিশ্রাম নিচ্ছেন।
২. বলার (কথা বলা সংক্রান্ত):
- সব সময় সত্যি কথা বলার সাহস রাখা উচিত।
তোমার যদি কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
৩. করার (কাজ করা সংক্রান্ত):
- মন দিয়ে পড়াশোনা করার কোনো বিকল্প নেই।
নতুন কিছু করার আনন্দই আলাদা।
জ্ঞান-সম্প্রসারণ
৭। এসো, ভাবি ও লিখি-
ক) আমাদের কেন ডায়েরি লেখা প্রয়োজন?
উত্তর: ডায়েরি লেখা একটি খুব ভালো অভ্যাস। আমাদের ডায়েরি লেখা প্রয়োজন কারণ:
১. ডায়েরিতে আমরা সারাদিনের মজার বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখতে পারি, যা পরে পড়লে খুব আনন্দ হয়।
২. নিজের মনের কথা বা কোনো বিশেষ অনুভূতির কথা ডায়েরিতে লিখে রাখলে মন ভালো থাকে।
৩. নিয়মিত ডায়েরি লিখলে আমাদের হাতের লেখা সুন্দর হয় এবং গুছিয়ে কথা বলার ক্ষমতা বাড়ে।
খ) তোমাদের আশেপাশের বিখ্যাত স্থান সম্পর্কে কিছু লেখো।
উত্তর: আমাদের আশেপাশে অনেক দেখার মতো সুন্দর ও বিখ্যাত জায়গা আছে। উদাহরণস্বরূপ নিচে একটি স্থানের বর্ণনা দেওয়া হলো:
আমাদের বাড়ির পাশেই বদরপুরে একটি ঐতিহাসিক দুর্গ আছে। এটি বরাক নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই দুর্গটি মোঘল আমলে নির্মান করা হয়েছিল। এখানে অনেক পর্যটক নিয়মিত ঘুরতে আসেন। ছুটির দিনে অনেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখানে ঘুরতে যায়।
৮। এসো, মনে করি-
| স্থান | কেন বিখ্যাত |
| শুয়ালকুচি | পাট-মুগার কাপড় |
| আশারিকান্দি | পোড়া মাটির ভাস্কর্য অর্থাৎ টেরাকোটা |
| সর্থেবাড়ি | কাঁসা-পিতলের বাসন-বর্তন |
| মালেগড় | সিপাহী বিদ্রোহের কীর্তিচিহ্ন |
| জামগুড়ি | নাটক/ভাওনা |
| মাজুলি | মুখোশ শিল্প |
| পথরুঘাট | কৃষক বিদ্রোহের কীর্তিচিহ্ন |
৯। রেখা টেনে মেলাও-
কেরালা: ওনাম
আগ্রা: তাজমহল
দিল্লি: লালকেল্লা
নাগাল্যান্ড: হর্নবিল
আগরতলা: উজ্জয়ন্ত প্রাসাদ
১১। তোমাদের বিদ্যালয়ে কী কী উপলক্ষে বিজ্ঞপ্তি দেওয়া হয় লেখো-
উ: বন্দের বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক বিজ্ঞপ্তি, শিক্ষামূলক ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইত্যাদি।
১২। তোমাদের আশেপাশের একটি বিখ্যাত অঞ্চলের নাম লেখো-
উ: আমাদের পাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের ঐতিহাসিক স্থান হলো মালেগড়। এটি অসমের করিমগঞ্জ জেলার লাতু এলাকায় অবস্থিত। আজ থেকে অনেক বছর আগে ১৮৫৭ সালে ভারতের স্বাধীনতার জন্য প্রথম বড় যুদ্ধ হয়েছিল, যাকে আমরা 'সিপাহী বিদ্রোহ' বলি। সেই যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর হাত থেকে দেশকে বাঁচাতে একদল সাহসী সৈনিক এখানে যুদ্ধ করেছিলেন। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে সেখানে ২৬ জন বীর সৈনিক শহিদ হয়েছিলেন। তাঁদের সেখানেই সমাহিত করা হয়। দেশের জন্য প্রাণ দেওয়া সেই বীর শহীদদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। প্রতি বছর ১৮ই ডিসেম্বর মানুষ সেখানে ফুল দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এটি আমাদের জন্য একটি অত্যন্ত পবিত্র এবং অনুপ্রেরণার জায়গা।
প্রকল্প
১৩। তুমি ভ্রমণ করেছ এমন একটি স্থানের অভিজ্ঞতার দিনলিপি প্রস্তুত করো।
উ: নিজের ভ্রমণ করা জায়গা নিয়ে নিজে নিজেই প্রস্তুত করো।
The Edu Barak - আপনার শিক্ষার নির্ভরযোগ্য সঙ্গী।

কথোপকথনে যোগ দিন