Class 4 EVS পাঠ ১১ : প্রাকৃতিক সম্পদ প্রশ্নোত্তর | SEBA SCERT
📘 চতুর্থ শ্রেণি EVS পাঠ ১১ : অসমের প্রাকৃতিক সম্পদ
আমরা ও আমাদের পরিবেশ (দ্বিতীয় ভাগ) চতুর্থ শ্রেণি
SCERT Assam | Bengali Medium
Home › Class 4 › EVS › অসমের প্রাকৃতিক সম্পদ
📝 Introduction
ভূমিকা : এই পাঠে আমরা অসমের প্রাকৃতিক সম্পদ (Natural Resources of Assam) সম্পর্কে জানব।অসমের প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ, ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। নিচে পাঠভিত্তিক ক্রিয়াকলাপ ও অনুশীলনীর প্রশ্নোত্তর চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের উপযোগী করে দেওয়া হলো।
শ্রেণি : চতুর্থ শ্রেণি
বিষয় : পরিবেশ অধ্যয়ন (EVS)
পাঠ : পাঠ–১১ : অসমের প্রাকৃতিক সম্পদ
✍️ অনুশীলনীভিত্তিক ক্রিয়াকলাপের সমাধান
১. উত্তর লেখো | EVS Short Answer —
(ক) প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতি থেকে আমরা যে সব সম্পদ পাই এবং যা আমাদের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
(খ) খনিজ সম্পদ বলতে কী বোঝো?
উত্তর: মাটির নিচ থেকে যে সব পদার্থ পাওয়া যায় এবং যা নানা কাজে ব্যবহার করা হয় তাকে খনিজ সম্পদ বলে।
(গ) অসমের প্রধান খনিজ সম্পদসমূহ কী কী?
উত্তর: অসমের প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল, কয়লা ও চুনাপাথর।
(ঘ) অসমকে কি কারণে ‘তরল সোনার রাজ্য’ বলা হয়?
উত্তর: অসমে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় বলে অসমকে ‘তরল সোনার রাজ্য’ বলা হয়।
(ঙ) জলজ সম্পদ কী?
উত্তর: জলে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদকে জলজ সম্পদ বলে।
(চ) অসমের তিন প্রকার কৃষিজাত সম্পদের নাম লেখো।
উত্তর: ধান, চা ও পাট।
(ছ) তিন প্রকার বনজ সম্পদের নাম লেখো।
উত্তর: কাঠ, বাঁশ ও ঔষধি গাছ।
২. আমরা কেন প্রাকৃতিক সম্পদগুলো সতর্কতার ব্যবহার করব?
উত্তর: প্রাকৃতিক সম্পদ সীমিত। তাই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে আমাদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
৩। শুদ্ধ উত্তরে ✓ চিহ্ন দাও—
উত্তর:
(ক) আলকাতরা কয়লাখনিতে পাওয়া যায়। ✓
(খ) চুনাপাথর একটি বনজ সম্পদ। ✗
(গ) প্রাকৃতিক সম্পদকে সতর্কভাবে ব্যবহার করা উচিত। ✓
(ঘ) অসমের কার্বি আংলং জেলাতে খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। ✗
(ঙ) ভূ-গর্ভ থেকে আহরিত খনিজ তেল সঠিকভাবে ব্যবহার করতে পারা যায়। ✓
৪। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও—
উত্তর::
কয়লা — খনিজ সম্পদ
খনিজ তেল — তরল সোনা
গণ্ডার, হাতি — বনজ সম্পদ
জলে বসবাসকারী প্রাণী — জলজ সম্পদ
আগের পাঠের সমাধান দেখতে 👉 Class 4 EVS Chapter 10 আমাদের রাজ্য প্রশ্নোত্তর | SEBA
পরবর্তী পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–১২ : অসমের কুটির শিল্প
অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
পাঠভিত্তিক ক্রিয়াকলাপের সমাধান
(১) নিচের তালিকার বস্তুগুলো ভাগ অনুযায়ী লেখো
উত্তর: খেত থেকে পাওয়া: ধান, পাট, সরিষা, শাক-সবজি
উত্তর: বন থেকে পাওয়া: কাঠ, বাঁশ, বেত, ঔষধি গাছ
উত্তর: মাটি থেকে পাওয়া: কয়লা, চুনাপাথর, কাদামাটি
উত্তর: জল থেকে পাওয়া: মাছ, কাঁকড়া, শামুক
(২) কৃষিজাত সম্পদ কী?
উত্তর: খেত বা কৃষিজমি থেকে যে সম্পদ পাওয়া যায়, তাকে কৃষিজাত সম্পদ বলে।
(৩) বনজ সম্পদ কী?
উত্তর: বন থেকে পাওয়া গাছপালা ও প্রাণীজ সম্পদকে বনজ সম্পদ বলে।
(৪) উদ্ভিদ ও প্রাণী আলাদা করো (ছবি দেখে)
উত্তর: উদ্ভিদ: বনগাছ, বাঁশ, বেত, প্রাণী: হাতি, বাঘ, হরিণ, পাখি
(৫) বনজ সম্পদ আমাদের কীভাবে সাহায্য করে?
উত্তর: বনজ সম্পদ থেকে আমরা কাঠ, ফল, ঔষধ, জ্বালানি পাই এবং অনেক মানুষ জীবিকা অর্জন করে।
(৬) খনিজ সম্পদ কাকে বলে?
উত্তর: মাটির নিচ থেকে পাওয়া কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে খনিজ সম্পদ বলে।
(৭) অসমকে ‘তরল সোনার রাজ্য’ বলা হয় কেন?
উত্তর: অসমে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় বলে অসমকে ‘তরল সোনার রাজ্য’ বলা হয়।
(৮) খনিজ সম্পদের ব্যবহার লেখো।
উত্তর: খনিজ তেল দিয়ে গাড়ি চালানো হয়, রান্নার গ্যাস তৈরি হয়, কলকারখানা চালানো হয়।
(৯) জ্বালানি হিসেবে কী কী ব্যবহার হয়?
উত্তর: কয়লা, কাঠ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
(১০) জলজ সম্পদ কী?
উত্তর: নদী, পুকুর, হ্রদ ও সাগর থেকে পাওয়া উদ্ভিদ ও প্রাণীকে জলজ সম্পদ বলে।
(১১) নদী আমাদের কী কী কাজে লাগে?
উত্তর: নদী থেকে জল পাই, সেচ হয়, মাছ ধরা হয় এবং নৌপথে যাতায়াত হয়।
(১২) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন প্রয়োজন?
উত্তর: প্রাকৃতিক সম্পদ সীমিত। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা প্রয়োজন।
(১৩) এক কথায় উত্তর দাও:
(ক): মাটি থেকে পাওয়া একটি সম্পদ — কয়লা
(খ): জল থেকে পাওয়া একটি সম্পদ — মাছ
👉 Class 4 EVS Chapter 11 MCQ | অসমের প্রাকৃতিক সম্পদ Online Test
উপসংহার
এই পাঠ থেকে শিক্ষার্থীরা প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ, ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে।
📄 PDF সহায়িকা
এই অধ্যায়ের PDF সহায়ক শিক্ষামূলক উদ্দেশ্যে এখানে পাওয়া যাবে:
👉 Class 4 EVS পাঠ ১১ : অসমের প্রাকৃতিক সম্পদ PDF
আগের পাঠের সমাধান দেখতে 👉 চতুর্থ শ্রেণি EVS পাঠ 10 : আমাদের রাজ্য
পরবর্তী পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–১২ : অসমের কুটির শিল্প
🔗 Related Links
⚠️ Disclaimer:
This content is provided for educational purposes only.
Textbook rights belong to SCERT / SEBA Assam.
এই পাঠ্যভিত্তিক প্রশ্নোত্তর প্রস্তুত করেছে — The Edu Barak

কথোপকথনে যোগ দিন