Join Telegram Group to Get Latest Updates. Join Now

Class 4 EVS Chapter 9 আমাদের জাতীয় পতাকা প্রশ্নোত্তর | SEBA

চতুর্থ শ্রেণির EVS অধ্যায় ৯ “আমাদের জাতীয় পতাকা” পাঠের সহজ প্রশ্নোত্তর। SEBA/SCERT সিলেবাস অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুত।
Class 4 EVS Chapter 9 Our National Flag question answer SEBA SCERT

📘 চতুর্থ শ্রেণি EVS পাঠ ৯ : আমাদের জাতীয় পতাকা

আমরা ও আমাদের পরিবেশ (দ্বিতীয় ভাগ) চতুর্থ শ্রেণি
 SCERT Assam | Bengali Medium


HomeClass 4EVS › আমাদের জাতীয় পতাকা

📝 Introduction

ভূমিকা : এই পাঠে আমরা আমাদের জাতীয় পতাকা সম্পর্কে জানব। জাতীয় পতাকার গঠন, অর্থ, নিয়ম ও জাতীয় দিবস সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। নিচে পাঠভিত্তিক ক্রিয়াকলাপ ও অনুশীলনীর প্রশ্নোত্তর চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের উপযোগী করে দেওয়া হলো।

শ্রেণি : চতুর্থ শ্রেণি
বিষয় : পরিবেশ অধ্যয়ন (EVS)
পাঠ : পাঠ ৯ : আমাদের জাতীয় পতাকা


✍️ অনুশীলনীভিত্তিক ক্রিয়াকলাপের সমাধান

১. উত্তর লেখো | EVS Short Answer —

(ক) ভারতের জাতীয় পতাকাটিকে কেন ত্রিবর্ণ পতাকা বলা হয় ?

উত্তর: ভারতের জাতীয় পতাকায় তিনটি রং আছে বলে একে ত্রিবর্ণ পতাকা বলা হয়।

(খ) জাতীয় প্রতীকের সিংহমূর্তিটি আমরা কোথায় ব্যবহার করি?

উত্তর: জাতীয় প্রতীকের সিংহমূর্তিটি সরকারি নথিপত্র, মুদ্রা, নোট ও সরকারি ভবনে ব্যবহার করা হয়।

(গ) ভারতবর্ষ কোন তারিখে স্বাধীনতা দিবস উদযাপন করে?

উত্তর: ভারতবর্ষ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে।

(ঘ) জাতীয় পতাকা ব্যবহারের তিনটি নিয়ম লেখো।

উত্তর: ১) জাতীয় পতাকা মাটিতে লাগতে দেওয়া যাবে না। ২) জাতীয় পতাকা ছেঁড়া বা নোংরা করা যাবে না। ৩) জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

(ঙ) জাতীয় পতাকা উত্তোলনের দুটি দিনের নাম লেখো।

উত্তর: ১) স্বাধীনতা দিবস ও ২) প্রজাতন্ত্র দিবস

২. জাতীয় পতাকার রংগুলি কী বোঝায়? ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও——

(ক) (ক) গুরুনানক বৌদ্ধধর্ম/শিখ ধর্ম/খ্রিস্ট ধর্মের প্রবর্তক।

উত্তর:

সবুজ -- উর্বরতা, সমৃদ্ধি ও অগ্রগতির প্রতীক

সাদা -- সত্য ও শান্তির প্রতীক

গেরুয়া -- শক্তি ও সাহসের প্রতীক

গাঢ়নীল -- আকাশ ও সমুদ্রকে বোঝায়

শূন্যস্থান পূরণ করো—

(ক) মহাত্মা গান্ধির জন্মদিনটি __________ হিসেবে পালন করা হয়।

উত্তর: গান্ধি জয়ন্তী

(খ) ভারতের জাতীয় পতাকার নকশাকারকে __________ বলে পরিচিত।

উত্তর: পিঙ্গালি ভেঙ্কাইয়া

(গ) ২৬ জানুয়ারি __________ পালন করা হয়।

উত্তর: প্রজাতন্ত্র দিবস

(ঘ) __________ জন্মদিনটি শিক্ষক দিবস রূপে পালন করা হয়।

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের।

(ঙ) আমাদের জাতীয় প্রতীকটি হলো __________।

উত্তর: অশোক স্তম্ভ।

নীচের রাষ্ট্রীয় পতাকাটি শুদ্ধ রং দিয়ে সম্পূর্ণ করো।—

উত্তর: শিক্ষার্থীরা নিজে নিজে করো।

আগের পাঠের সমাধান দেখতে 👉 চতুর্থ শ্রেণি EVS পাঠ ৮ : আমাদের উৎসব

পরবর্তী পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–১০ : আমাদের রাজ্্য

অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

পাঠভিত্তিক ক্রিয়াকলাপের সমাধান

(১) ছবিতে শিক্ষক–শিক্ষার্থী কী করছে?

উত্তর: ছবিতে শিক্ষক–শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন করছে এবং সবাই সম্মান জানাচ্ছে।

(২) এটি কোন পতাকা?

উত্তর: এটি ভারতের জাতীয় পতাকা।

(৩) জাতীয় পতাকায় কয়টি রং আছে?

উত্তর: জাতীয় পতাকায় তিনটি রং আছে।

(৪) আমাদের জাতীয় পতাকাকে ত্রিবর্ণ পতাকা বলা হয় কেন?

উত্তর: কারণ জাতীয় পতাকায় তিনটি রং আছে—গেরুয়া, সাদা ও সবুজ।

(৫) গেরুয়া রং কী বোঝায়?

উত্তর: গেরুয়া রং ত্যাগ, সাহস ও দেশপ্রেমের প্রতীক।

(৬) সাদা রং কী বোঝায়?

উত্তর: সাদা রং সত্য ও শান্তির প্রতীক।

(৭) সবুজ রং কী বোঝায়?

উত্তর: সবুজ রং উর্বরতা, সমৃদ্ধি ও মঙ্গলময়তার প্রতীক।

(৮) জাতীয় পতাকার মাঝখানে কী আছে?

উত্তর: জাতীয় পতাকার মাঝখানে নীল রঙের অশোক চক্র আছে।

(৯) অশোক চক্রে কয়টি দণ্ড আছে?

উত্তর: অশোক চক্রে ২৪টি দণ্ড আছে।

(১০) অশোক চক্র কীসের প্রতীক?

উত্তর: অশোক চক্র গতিশীলতা ও অগ্রগতির প্রতীক।

(১১) ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?

উত্তর: ২২ জুলাই ১৯৪৭ সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়।

(১২) জাতীয় পতাকা ব্যবহারের দুটি নিয়ম লেখো।

উত্তর: ১) সূর্যোদয়ের পর পতাকা উত্তোলন করতে হয়। ২) পতাকা কখনও মাটিতে ফেলতে নেই।

(১৩) জাতীয় পতাকা কোন কোন দিনে উত্তোলন করা হয়?

উত্তর: ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস) ও ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস)।

👉 Class 4 EVS Chapter 9 MCQ | আমাদের জাতীয় পতাকা Online Test

উপসংহার

এই পাঠ থেকে শিক্ষার্থীরা জাতীয় পতাকার গঠন, অর্থ, নিয়ম ও জাতীয় দিবস সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে।

📄 PDF সহায়িকা

এই অধ্যায়ের PDF সহায়ক শিক্ষামূলক উদ্দেশ্যে এখানে পাওয়া যাবে:

👉 Class 4 EVS পাঠ ৯ : আমাদের জাতীয় পতাকা PDF

আগের পাঠের সমাধান দেখতে 👉 চতুর্থ শ্রেণি EVS পাঠ ৮ : আমাদের উৎসব

পরবর্তী পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–১০ : আমাদের রাজ্য

🔗 Related Links

⚠️ Disclaimer:
This content is provided for educational purposes only. Textbook rights belong to SCERT / SEBA Assam.

এই পাঠ্যভিত্তিক প্রশ্নোত্তর প্রস্তুত করেছে — The Edu Barak