Class 4 EVS | Chapter 5 স্বাস্থ্য ও সুরক্ষা Question Answer
Class 4 EVS – পাঠ-৫: স্বাস্থ্য ও সুরক্ষা
আমরা ও আমাদের পরিবেশ (দ্বিতীয় ভাগ)
চতুর্থ শ্রেণি
SCERT Assam | Bengali Medium
Home › Class 4 › EVS › স্বাস্থ্য
ও সুরক্ষা
📝 Introduction
In this post, you will get the Class
4 EVS Question Answers Solutions of
“আমরা ও আমাদের পরিবেশ (দ্বিতীয় ভাগ)”, Chapter 5: স্বাস্থ্য ও সুরক্ষা.
এই অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো SCERT / SEBA Assam syllabus অনুযায়ী সহজ ও পরিষ্কার ভাষায় স্বাস্থ্য ভালো রাখার উপায় ও
দৈনন্দিন জীবনে সুরক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে।
পাঠভিত্তিক অনুশীলনী সমাধান
🟦
অনুশীলনী
১. উত্তর লেখো—
(ক) প্রাথমিক
চিকিৎসার বাক্সে কী কী জিনিস রাখা হয়?
উত্তর : প্রাথমিক
চিকিৎসার বাক্সে তুলা, ব্যান্ডেজ, জীবাণুনাশক তরল,
ব্যথানাশক
মলম, থার্মোমিটার, কাঁচি ইত্যাদি রাখা হয়।
(খ) রাস্তাঘাটে হাঁটার সময় কী কী নিয়ম মেনে চলতে হয়?
উত্তর : রাস্তাঘাটে
হাঁটার সময় ফুটপাথ দিয়ে হাঁটতে হয়, রাস্তা পার হওয়ার সময় ডান-বাম দেখে নিতে
হয় এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয়।
(গ) যোগাসন ও প্রাণায়াম করলে কী হয়?
উত্তর : যোগাসন ও
প্রাণায়াম করলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ে।
(ঘ) খেলাধুলা করার সময় কি কি সাবধানতা গ্রহণ করতে হয়?
উত্তর : খেলাধুলার
সময় নিরাপদ জায়গায় খেলতে হয়, বিপজ্জনক জিনিস ব্যবহার করা যায় না এবং
অন্যকে ধাক্কা দেওয়া উচিত নয়।
২. শূন্যস্থান পূরণ করো—
(ক) কম পরিমাণে
আঘাতপ্রাপ্ত শরীরকে ______ চিকিৎসার দ্বারা
ভালো করা যায়।
উত্তর : প্রাথমিক
(খ) অসুস্থ-বিসুখ
হলে আমাদের শরীরটি ______ হয়ে পড়ে।
উত্তর : দুর্বল
(গ) অকস্মাৎ ঘটা
দুর্ঘটনাই হলো ______ দুর্ঘটনা।
উত্তর : আকস্মিক
(ঘ) ভিজে হাতে ______
ছোঁবে
না।
উত্তর : বিদ্যুৎ
৩. শুদ্ধ উত্তরটি বেছে নাও—
(ক) আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাহায্য না নিয়ে করা চিকিৎসাকে বলে আকস্মিক/প্রাথমিক চিকিৎসা।
উত্তর : প্রাথমিক
চিকিৎসা
(খ) উঁচু-নিচু বা অসমান জায়গায় খেলা উচিত/ উচিত নয়।
উত্তর : উচিত নয়
(গ) রাস্তাঘাটে সবসময় নিজের বাঁদিকে/ডানদিকে হাঁটতে হয়।
উত্তর : বাঁদিকে
(ঘ) আগুনের
কাছে/দূরে বসতে হয়।
উত্তর : দূরে
৪. স্বাস্থ্য ভালো
রাখার জন্য আমাদের কি কি করা উচিত?
উত্তর : স্বাস্থ্য
ভালো রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত খেলাধুলা করা,
পুষ্টিকর
খাবার খাওয়া, বিশুদ্ধ জল পান করা এবং নিয়ম মেনে চলা
উচিত।
৫. আলোচনাচক্র আয়োজন করো।
বিষয় : প্রাথমিক
চিকিৎসার প্রয়োজনীয়তা
উত্তর (ইঙ্গিত) :
প্রাথমিক চিকিৎসা
আঘাত বা দুর্ঘটনার সময় রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই সাময়িকভাবে সাহায্য করে।
এতে রোগীর জীবন রক্ষা পেতে পারে।
আগের পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–৪ : শাক-সবজির বাগান প্রশ্নোত্তর
পরবর্তী পাঠের সমাধান দেখত 👉 Class 4 EVS Chapter 6 Air and Surroundings Question Answer
অতিরিক্ত প্রশ্নোত্তর
🟩 পাঠভিত্তিক ক্রিয়াকলাপ
১. উপরের ছবিগুলো দেখে কী
বুঝলে, সেগুলো নিয়ে ভাবে এবং
দলগতভাবে আলোচনা করো।
উত্তর : ছবিগুলো থেকে
আমরা বুঝতে পারি যে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ঘুম, খেলাধুলা, শরীরচর্চা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন। অসুস্থ থাকলে
খেলাধুলা বা পড়াশোনায় মন বসে না। তাই শরীর ও মন দুটোই সুস্থ রাখা জরুরি।
২. স্বাস্থ্য ভালো রাখার
জন্য তোমরা কী কী করো তা লেখো।
উত্তর : স্বাস্থ্য ভালো
রাখার জন্য আমরা— নিয়মিত সময়মতো ঘুমাই, পরিষ্কার জামাকাপড় পরি, হাত-মুখ ধুয়ে খাই, নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করি, পুষ্টিকর খাবার খাই, বিশুদ্ধ জল পান
করি
৩. “স্বাস্থ্য সম্পদ”—এই
কথার অর্থ শিক্ষকের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর : “স্বাস্থ্য সম্পদ” কথাটির
অর্থ হলো সুস্থ শরীর ও মন মানুষের সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা
পড়াশোনা, খেলাধুলা ও দৈনন্দিন কাজ
সহজে করতে পারি।
৪. খেলাধুলা করার সময় কী
কী সাবধানতা গ্রহণ করা উচিত—লেখো।
উত্তর : খেলাধুলা করার
সময়—
- পাথর, কাঁচ বা কাঁটার জায়গায় খেলব না
- উঁচু-নিচু বা অসম জায়গায় খেলব না
- নদী, পুকুর বা বড় জলাশয়ের পাশে খেলব না
- লাঠি, দা-কাঁচি বা আগুন নিয়ে খেলব না
- ধাক্কাধাক্কি করব না
✨ উপসংহার
স্বাস্থ্য ও সুরক্ষা
সম্পর্কে সচেতন থাকলে আমরা দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি এবং সুস্থ জীবন যাপন করতে
পারি।
📥 PDF সহায়িকা
এই
অধ্যায়ের PDF সংস্করণ শিক্ষামূলক উদ্দেশ্যে এখানে পাওয়া যাবে:
👉 Class 4 EVS পাঠ ৫ – স্বাস্থ্য ও সুরক্ষা PDF
আগের পাঠের সমাধান দেখতে 👉 পাঠ–৪ : শাক-সবজির বাগান প্রশ্নোত্তর
পরবর্তী পাঠের সমাধান দেখত 👉 Class 4 EVS Chapter 6 Air and Surroundings Question Answer
🔗 Related Links
👉 Class 4 EVS – All Chapters
👉 Class 4 Study Hub
👉 EVS Study Hub
⚠️ Disclaimer:
This content is provided for educational purposes only. Textbook
rights belong to SCERT / SEBA Assam.

কথোপকথনে যোগ দিন